কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ শিশু বিদ্যুৎস্পৃষ্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের কোটায় মহা শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৮ মার্চ) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

ভারতীয় পুলিশ বলছে, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। দুজন শিশু গুরুতর আহত হয়েছে। একজন ১০০ শতাংশ পুড়ে গেছে। সম্ভাব্য সব ধরনের চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, দুজন গুরুতর শিশুর মধ্যে একজনের ৫০ শতাংশ এবং অন্যজনের ১০০ শতাংশ শরীর পুড়ে গেছে। বাকিরা ৫০ শতাংশের কম পুড়েছে। উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X