কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্স সফরে ফরাসিদের যা উপহার দিলেন মোদি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর হাতে সেতার তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর হাতে সেতার তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁকে চন্দন কাঠের ওপর কারুকার্য করা সেতারের একটি প্রতিকৃতি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু ম্যাখোঁ নয় আরও কয়েকজন ফরাসি নেতাকে উপহার দিয়েছেন মোদি।

সেতার নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে ম্যাখোঁর। এমনকি উপহার দেওয়ার পর তিনি নিজে এটি বাজানোর চেষ্টাও করেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ম্যাখোঁর আমন্ত্রণে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে যোগ দিতে দুদিনের সফরে প্যারিসে যান মোদি। সফরকালে ফরাসি নেতাদের উপহার দেন মোদি। এসবের মধ্যে রয়েছে একটি পচাম্পলি ইক্কাত সিল্ক শাড়ি, একটি মার্বেল পাথরের টেবিল, একটি কাশ্মীরী গালিচা ও চন্দনকাঠের হাতির প্রতিকৃতি।

ম্যাখোঁকে দেওয়া সেতারটি দক্ষিণ ভারতীয় শিল্পীরা বানিয়েছেন। এতে গনেশ, সরস্বতীর মূর্তির পাশাপাশি ভারতের জাতীয় পাখি ময়ূরের প্রতিকৃতি খোদাই করা রয়েছে।

ম্যাখোঁর স্ত্রী তথা ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাখোঁকে একটি ইক্কাত সিল্ক শাড়ি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই শাড়িতে বিশেষ কারুকার্য রয়েছে। শাড়িটি তেলঙ্গানার শিল্পীদের তৈরি। উজ্জ্বল রং ও নকশার জন্য পচাম্পলি ইক্কাত শাড়ির খ্যাতি রয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকেও উপহার দিয়েছেন মোদি। তাকে উপহার হিসেবে রাজস্থানের শিল্পীদের তৈরি মার্বেল পাথরের টেবিল দেওয়া হয়েছে। রাজস্থানের মাকরানা থেকে উচ্চমানের মার্বেল ও অন্যান্য দামি পাথরের তৈরি এই টেবিলটি।

এ ছাড়া ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেট এবং সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারকে উপহার দিয়েছেন মোদি। তাদের একটি করে কাশ্মীরী গালিচা ও চন্দন কাঠের হাতির মূর্তি দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X