কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

‘বিয়ে না দিলে স্কুলে যাব না’, ১৩ বছরের কিশোরের বাগদান!

ছবি : সংগৃহীত
‘বিয়ে না দিলে স্কুলে যাব না’, ১৩ বছরের কিশোরের বাগদান!

ছেলের বয়স ১৩ বছর, মেয়ের ১২। দুজনই দুজনকে পছন্দ করে। তাদের গল্পটি হয়তো এই পর্যন্ত স্বাভাবিক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই অল্প বয়সেই বিয়ে করতে যাচ্ছে স্কুলপড়ুয়া এই ছাত্রছাত্রী।

ঘটনাটি পাকিস্তানের। বর সপ্তম শ্রেণির ছাত্র। কনে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের বিয়ে ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এত কম বয়সে কীভাবে বিয়ে করছে দুজনে? এমন প্রশ্নে ছড়াছড়ি নেটদুনিয়া। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পরিবারের লোকজনের বলছে, ছেলেটি মেয়েটিকে বেশ কিছু দিন ধরেই পছন্দ করে। সে বাবাকে বলে, তার বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। ছেলের কথা ফেলতে পারেননি বাবা। ধুমধাম করে বাগদানের অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, হবু বর-কনের আংটিবদল হয়ে গেছে ইতোমধ্যেই। যা দেখে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। তবে তা নিয়ে ভাবতে নারাজ দুজনে। সংবাদমাধ্যমকে তাদের স্পষ্ট কথা, বাগ্‌দানের পরেও তারা নিয়ম করে স্কুলে যাবে। দুজনের জন্যই পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি।

মেয়ের মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মেয়ের বিয়েতে তিনি বেশ খুশি। তিনি বলেন, আমারও ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল, তাই ওদের বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১০

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১১

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১২

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৫

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৭

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৮

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৯

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

২০
X