কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

মোদির সঙ্গে শপথ নেবেন আরও যেসব মন্ত্রী

মোদির সঙ্গে শপথ নেবেন আরও যেসব মন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (০৯ জুন) সন্ধ্যায় তার শপথ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে কেবল মোদি নয়, তার সঙ্গে শপথ নিতে পারেন ভারতের কয়েক ডজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও।

রোববার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আজ শপথ নিলেও তার সঙ্গে পূর্ণ মন্ত্রিসভা শপথ নেবেন না। ৩০ জনের মতো মন্ত্রিসভার সদস্য আজ শপথ নিতে পারেন। এ ছাড়া পূর্ণ মন্ত্রিসভায় ৭৮ থেকে ৮১ জন সদস্য থাকতে পারেন।

আজ শপথ নেওয়া মন্ত্রীদের সম্ভাব্য সংখ্যা বলা হলেও ঠিক কোন কোন মন্ত্রী শপথ নেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, মোদির সঙ্গে সরকারের শীর্ষ মন্ত্রী যেমন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং পররাষ্ট্রমন্ত্রীরা শপথ নিতে পারেন। আর এসব মন্ত্রীর সবাই হবেন মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য। এ ছাড়া ইস্পাত, বেসামরিক বিমান চলাচল এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরাও শপথ নিতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা ১৫ থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ শপথ অনুষ্ঠান ৪৫ মিনিটের মতো দীর্ঘ হবে। রোববার সকাল থেকে সরকারের পক্ষ থেকে শপথের জন্য মন্ত্রীদের ফোনকল করা হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টানা ১০ বছর পর এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলে সরকার গঠনে এবার জোটবদ্ধ হয়েছে তারা। যার মধ্যে রয়েছে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশ পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল। ফলে মন্ত্রিসভায়ও এর প্রভাব পড়বে। জোটের সদস্যরাও মন্ত্রীপদ বাগিয়ে নেওয়ার জন্য দরকষাকষি শুরু করেছে।

এর আগে সূত্রের বরাতে এনডিটিভি জানায়, এবারের মন্ত্রিসভায় নীতিশ কুমারের দল সরকারের দুটি মন্ত্রণালয় বাগিয়ে নিয়েছে। নির্বাচনে দলটি ১২ আসন পেয়েছে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর দল জেডিইউ বাগিয়ে নিয়েছে চারটি মন্ত্রণালয়। তারা নির্বাচনে ১৬ আসন পেয়েছে। তবে আজ এসব মন্ত্রীদের শপথ হবে কিনা তা নিয়ে কিছু জানা যায়নি।

ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর আগে জওহরলাল নেহরু টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৫২, ১৯৫৭ এবং ১৯৬২ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X