কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এনডিএ জোটের শরিকরা কে কোন মন্ত্রণালয় পেলেন

এনডিএ জোটের  শরিক দলের সদস্যরা। ছবি : সংগৃহীত
এনডিএ জোটের শরিক দলের সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল। ফলে জোটের মাধ্যমে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সোমবার (১০ জুন) এবারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এতে দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরাও বাগিয়ে নিয়েছে একাধিক মন্ত্রণালয়।

সোমবার (১০ জুন) আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, এবার শরিকদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন পাঁচজন। এছাড়া স্বাধীনভাবে মন্ত্রী হয়েছেন দুজন। এর বাইরে প্রতিমন্ত্রী হয়েছেন আরও চারজন।

কর্নাটকের অন্যতম প্রধান শরিক জেডিএসের এইচ ডি কুমারস্বামী পেয়েছেন ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রণালয়। বিহার থেকে জয় পাওয়া জিতন রাম মাঁঝি পেয়েছেন কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রণালয়। জেডিইউয়ের রাজীবরঞ্জন সিংহ পেয়েছেন পঞ্চায়েত রাজ, মৎস্য, প্রাণিসম্পদ ও দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়। বিহারের আরেক শরিক লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান পেয়েছেন খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়। এছাড়া বিজেপির অন্যতম প্রধান শরিক টিডিপিকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব। এ দপ্তরের মন্ত্রী হয়েছেন টিডিপি সাংসদ কিনজারাপু রামমোহন নায়ডু।

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিবসেনার প্রতাপরাও যাদব। রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরীকে দক্ষতা উন্নয়ন, উদ্যোগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।

এছাড়া রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা রামদাস অঠওয়ালেকে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়নের প্রতিমন্ত্রী করা হয়েছে। জেডিইউ সংসদ সদস্য রামনাথ ঠাকুর হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী। স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং সার ও রাসায়নিক প্রতিমন্ত্রী হয়েছেন আপনা দলের অনুপ্রিয়া পটেল। গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টিডিপি সংসদ সদস্য চন্দ্রশেখর পেম্মাসনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X