কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় মিলেছে

কুয়েতে আগুন লাগা বহুতল ভবন। ছবি : সংগৃহীত
কুয়েতে আগুন লাগা বহুতল ভবন। ছবি : সংগৃহীত

কুয়েতে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। নিহতদের বেশিরভাগ ভারতীয় নাগরিক। বুধবার (১২ জুন) সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অন্তত ৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন কেরালার বাসিন্দা। ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক ছিলেন। তাদের বেশিরভাগ তামিলনাড়ু ও কেরালার বাসিন্দা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অগ্নিকাণ্ডে ভারতীয়রা নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, ‍কুয়েতে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক লোক আহত হয়ে হাসপাতালে রয়েছেন। আমাদের রাষ্ট্রদূত ক্যাম্পে গেছেন। আমরা বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।

কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানান, অগ্নিকাণ্ডে আহত ৩০ জনের বেশি ভারতীয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল ওয়াইহান প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেন। পরে হাসপাতালে আরও ১৪ জন নিহত হওয়ার খবর জানান ওয়াইহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X