কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

পাইপলাইনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
পাইপলাইনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাসের পরিচালিত একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সেলাঙ্গরের দমকল বিভাগের পরিচালক মো. রাজালি ইসমাইল রয়টার্সকে জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের মাত্রা ভয়াবহ। নেভানোর চেষ্টা চলছে।

পাইপলাইনের আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে। সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু তাতেও আগুন নেভেনি।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, ভয়াবহ আগুনে কুণ্ডলী যেন আকাশ ছুঁয়েছে। বিশাল কমলা রঙের শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে।

পুচং শহরে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের সেই বাল্ব বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। লিকেজ হওয়া জ্বলন্ত গ্যাস বাতাসের সংস্পর্শে দ্রুত বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১০

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১১

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১২

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৩

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৪

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৫

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৬

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৭

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৮

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

২০
X