কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস শহরে এই হত্যাকাণ্ড চালানো হয়। নাবলুস হল এই অঞ্চলের বাণিজ্যিক রাজধানী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের প্রধান কেন্দ্রবিন্দু।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

অপরদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা সশস্ত্র সন্ত্রাসী ছিল। নাবলুস শহরে একটি গাড়ি থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তাদের প্রতিহত করতে ইসরায়েলি সেনারা গুলি চালায়।

ফিলিস্তিনি মিডিয়ায় বলা হয়েছে, নাবলুস ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনিদের কথিত হামলার পরে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। অপরদিকে ইসরায়েলি বাহিনী বলছে, তারা ফিলিস্তিনিদের বহনকারী গাড়িটি থেকে তিনটি এ১৬ রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে।

অধিকৃত পশ্চিম তীরে সম্প্রতি বারবার অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতি পরিবর্তনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত মাসের শুরুর দিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ অভিযান গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশের ঘটনা বলে উল্লেখ করা হয়। সে সময় অভিযানে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছে।

এর আগে শুক্রবার (২১ জুলাই) ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে দুই কিশোর ফিলিস্তিনিকে হত্যা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X