কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাব দিতে পাহাড়ে, পড়ে গিয়ে প্রেমিকার মৃত্যু

ইয়েসিম ডেমির ও তার প্রেমিক নিজামেটিন গুরসু। ছবি : সংগৃহীত
ইয়েসিম ডেমির ও তার প্রেমিক নিজামেটিন গুরসু। ছবি : সংগৃহীত

তুরস্কে শত ফুট উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত ৬ জুলাই উত্তর-পশ্চিম তুরস্কের পোলেন্ট কেপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

মৃত নারীর নাম ইয়েসিম ডেমির (৩৯)। তিনি তার প্রেমিক নিজামেটিন গুরসুর সঙ্গে তাদের বাগদান উদযাপন করতে বের হয়েছিলেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত নারীর নাম ইয়েসিম ডেমির (৩৯)। তার প্রেমিক নিজামেটিন গুরসু তাকে বিয়ের প্রস্তাব দিতে পোলেন্ট কেপ এলাকায় নিয়ে যান। সেখানে তাকে বিয়ের প্রস্তাবও দেন। এরপর তারা সূর্যাস্ত দেখে তাদের বাগদান-পরবর্তী সময় উদযাপন করার সিদ্ধান্ত নেন। এ সময় গাড়িতে করে ফিরে যেতে চাইলে হঠাৎ তিনি চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখতে পান ইয়েসিম ডেমির পাহাড় থেকে নিচে পড়ে গেছেন।

আরও পড়ুন : ৭৯ বয়সে বাগদান সারলেন রকস্টার জ্যাগার

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শত ফুট উঁচু পাহাড় থেকে পড়েও বেঁচে ছিলেন ডেমির। এরপর কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরবর্তীতে নিজামেটিন গুরসু বলেন, ‘বিয়ের প্রস্তাবের পর আমাদের বাগদানের স্মৃতিটা রোমান্টিক করে রাখার জন্য আমরা এই জায়গাটি বেছে নিয়েছিলাম। আমরা কিছু অ্যালকোহলও পান করেছিলাম। কিন্তু সবকিছু চোখের পলকে হয়ে গেছে। ও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।’

এ ঘটনার পর পর ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইয়েসিম ডেমিরের বন্ধুরা জানান, এটা এমন একটি জায়গা যেখানে সবাই সূর্যাস্ত দেখতে যান। তবে এ এলাকার রাস্তাঘাট খুব খারাপ। এমনকি পাহাড়ের ধারে কোনো সতর্কবার্তাও নেই। এখানে অন্তত একটা দেয়াল থাকতে পারে। সতর্কতামূলক কর্মসূচিও নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X