কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ টার্কিস এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান

টার্কিস এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
টার্কিস এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

তুরস্কের পতাকাবাহী টার্কিস এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ বন্ধ করে দেয় ইরানি পুলিশ। কারণ হিসেবে টার্কিস এয়ারলাইন্সের কর্মীদের দ্বারা ধর্মীয় একটি বিধান অগ্রাহ্য করার কথা বলা হয়েছে। খবর আরব নিউজের।

মঙ্গলবার (৯ জুলাই) অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও বুধবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজও পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করেছে।

জানা গেছে, পুলিশ সোমবার টার্কিস এয়ারলাইন্সের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ।

পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তারা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে টার্কিস এয়ারলাইন্সও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে, উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

ইরানে কর্মক্ষেত্রে ও ঘরের বাইরে হিজাব বা মাথা ঢাকা বাধ্যতামূলক। কর্মীরা হিজাব না পরায় গত কয়েক বছরে রেস্তোরাঁ, দোকান, ফার্মেসিসহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নারীদের গ্রেপ্তার, জরিমানাসহ অন্যান্য শাস্তি হরহামেশাই দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে চরম ক্ষোভ বিরাজ করছে। মাঝেমধ্যেই তা ফুঁসে উঠে বিক্ষোভে রূপ নেয়।

২০২২ সালে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর এমনই এক বিক্ষোভ দেখে ইরান। সে সময় হাজারো মানুষ আন্দোলনে শামিল হন।

ইরান এবং তুর্কি বর্তমানে সবচেয়ে ভালো সম্পর্কের মধ্যে আছে। ২০২৩ সালে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৪ বিলিয়ন ডলার। তুরস্কও ইরানিদের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছর প্রায় ২.৫ মিলিয়ন ইরানি তুরস্কে ভ্রমণ করেছেন। এ ছাড়া অন্যান্য দূরপাল্লার ফ্লাইটের তুলনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে টার্কিস এয়ারলাইন্সের ভ্রমণের সময় কম হওয়ায় ইরানিদের মধ্যে এর জনপ্রিয়তা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১০

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১১

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১২

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৪

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৫

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৬

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৭

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৮

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৯

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

২০
X