কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা

নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতা সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না।

এবার খোদ ইসরায়েলের ভেতরই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতর চাপে ছিলেন নেতানিয়াহু। কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছু দিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি।

তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে, নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছেন। তাই গেল ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর ওপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রের দেখা মিলেছে।

টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ৭২ শতাংশ ইসরায়েলি মনে করে, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। আর ২৮ শতাংশ মনে করে, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত।

ওই জরিপে দেখা গেছে, যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X