কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

আশুরার আগমুহূর্তে সিরিয়ায় বোমা হামলা, নিহত ৬

গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সায়েদা জয়নবের মাজারে বেশ কয়েকবার হামলা হয়েছে। ছবি : সংগৃহীত
গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সায়েদা জয়নবের মাজারে বেশ কয়েকবার হামলা হয়েছে। ছবি : সংগৃহীত

পবিত্র আশুরার আগমুহূর্তে ‍সিরিয়ায় একটি জনপ্রিয় শিয়া তীর্থস্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সায়েদা জয়নবের মাজারের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। সায়েদা জয়নব মহানবী হজরত মোহাম্মদের (সা.) নাতনি ও হজরত আলীর (রা.) মেয়ে। অজ্ঞাত ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রাখলে এ বিস্ফোরণ হয়।

ইব্রাহিম নামে এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা হঠাৎ বিস্ফোরণের প্রকট শব্দ শুনতে পাই। এরপরই মানুষজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।’ সায়েদা জয়নবের মাজার থেকে ৬০০ মিটার দূরের একটি ভবনে এ হামলা হয়।

আরও পড়ুন : সিরিয়ায় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, আহত ২২ সেনা

আগামীকাল শনিবার মহররমের ১০ তারিখ। এ দিন পবিত্র আশুরা। এ উপলক্ষে আগেই নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এরপরও এ হামলার ঘটনা ঘটল।

এর আগে গত মঙ্গলবার একই এলাকায় একটি গাড়িতে বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছিলেন।

শুধু সিরিয়ায় নয়, প্রতিবেশী ইরাকেও শিয়াদের পবিত্র স্থানে একের পর এক হামলা করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট । ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সায়েদা জয়নবের মাজারে বেশ কয়েকবার হামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X