কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে ক্যাফে থেকে বের করে দিলেন তারই দেশের নাগরিক

জার্মাানিতে ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসর। ছবি : সংগৃহীত
জার্মাানিতে ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসর। ছবি : সংগৃহীত

জার্মাানির বার্লিনে ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসরকে একটি ক্যাফে থেকে বের করে দিয়েছেন দেশটিতে প্রবাসী হিসেবে বসবাসরত আরেকজন ইসরায়েলি নাগরিক। প্রবাসী ওই নাগরিকের নাম অভি বার্গ। ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির প্রতিবাদে শনিবার (২৯ জুলাই) ইসরায়েলি রাষ্ট্রদূতকে বের করে দেন ওই ক্যাফে মালিক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বার্লিনের ক্যাফে দোদোর মালিক ও ইসরায়েলের প্রবাসী অভি বার্গ এক ফেসবুক পোস্টে জানান, রাষ্ট্রদূত প্রসর ‘আমার ক্যাফেতে স্বাগত নয়’। কেননা সে ইসরায়েলের প্রতিনিধিত্ব করছে এবং ইসরায়েল ‘তাদের সমালোচনাকে ইহুদিবিরোধী’ হিসেবে উল্লেখ করে একটি অগ্রহণযোগ্য ও কারসাজিমূলক নীতি বাস্তবায়ন করেছে। তিনি এ নীতির প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘আমি ও আমার সমবয়সীরা সবাই ইহুদি’।

বার্গ জানান, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসর ও তার দেহরক্ষীরা তাৎক্ষণিক ওই ক্যাফে ত্যাগ করেন। বুধবার তিনি জুইস টেলিগ্রাফিক এজেন্সিকে ফেসবুকে জানান, আমি যা করেছি তা বুঝেই করেছি। কেননা রাষ্ট্রদূত আলাদা কেউ না। তিনি সরাসরি ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন।

বার্গ অভিযোগ করেন, তিনি এবং ইসরায়েলের দূতাবাস দেশটির সমালোচনা বন্ধ করতে বুন্দেস্তাগ ও জার্মানির বিভিন্ন গণমাধ্যমকে মারাত্মক চাপ দিচ্ছেন। কূটনৈতিক এ আইনটি বিশ্বজুড়ে বাস্তবায়নের কথা থাকলেও জার্মানিতে এটি বিশেষভাবে প্রয়োগ করা হচ্ছে। ফলে প্রকৃত ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে যে যুদ্ধ সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হারেৎজকে জানান, ক্যাফেতে যাওয়ার সময় প্রসর বার্গের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতেন না। বার্গ ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির সমালোচনা করেছেন। নীতিতে বলা হয়েছে, ইসরায়েলের সমালোচনা ইহুদিবিরোধী।

জার্মাানির বার্লিনে প্রায় ১০ হাজার ইসরায়েলি বসবাস করেন। তাদের বেশিরভাগ বামপন্থি এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১০

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১১

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১২

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৩

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৪

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৫

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৬

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৭

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৮

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৯

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

২০
X