কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে শতাধিক

ইসরায়েল থেকে লেবাননে হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েল থেকে লেবাননে হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত বেড়ে শতাধিক পার হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ দেশজুড়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত চার শতাধিক মানুষ।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আজ লেবাননে প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তাদের এমন দাবির পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হতাহতের বিষয়ে এ তথ্য জানিয়েছে।

এর আগে সম্প্রতি লেবাননজুড়ে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করে জাতিসংঘ।

জাতিসংঘের লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইন হেনিস-প্লাসচার্ট এ সতর্কবার্তা দেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এটিকে আর সামনে বাড়তে দেওয়া যায় না। কেননা উভয়পক্ষকে নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X