কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

লেবাননের বৈরুতের রাস্তায় উদ্বাস্তুরা। ছবি : সংগৃহীত
লেবাননের বৈরুতের রাস্তায় উদ্বাস্তুরা। ছবি : সংগৃহীত

লেবাননের পার্বত্য এলাকায় কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালাচ্ছে। সর্বশেষ বুধবার (১৩ নভেম্বর) দাওহেত আরমাউনে ইসরায়েলি অভিযানে ছয়জন নিহত হয়েছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলছে, দাওহেত আরমাউনে ইসরায়েলি অভিযানে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। তবে সেখানে এখনো ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

তবে এ হামলার সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে, নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থল থেকে তাদের শরীরের অঙ্গগুলো সরানোর কাজ করছে উদ্ধারকর্মীরা। তাদের পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আরও ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এর আগে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন। সেখানেও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দৈনিক মারিভের বরাতে আনাদোলু এজেন্সি মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে, দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে।

তথ্য মতে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ৩৬তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। ৩৬তম ডিভিশন একটি সাঁজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম।

ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাট্রুপারস ব্রিগেড এবং ১৮৮ তম সাঁজোয়া ব্রিগেডসহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতোমধ্যে দক্ষিণ লেবাননে নতুন অপারেশনে জড়িত।

ইসরায়েলি দৈনিকটি বলেছে, এই অভিযানের উদ্দেশ্য হলো ওই অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননে রাজনৈতিক মীমাংসার আলোচনায় বসতে হিজবুল্লাহর ওপর চাপ প্রয়োগ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১০

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১১

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১২

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৩

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৪

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৬

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৭

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৮

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৯

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

২০
X