কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা : কে হবেন প্রধান?

বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। ছবি : সংগৃহীত
বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। ছবি : সংগৃহীত

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর, বিদ্রোহী জোটগুলো দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে। বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

বিদ্রোহী জোটের নেতা আল জোলানি ইতোমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন।

অন্যদিকে, আল জাজিরা জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন এবং আশা করা হচ্ছে, তার নেতৃত্বে নির্বাচনের আয়োজন করা হবে।

মোহাম্মদ আল বশির ১৯৮৩ সালে সিরিয়ার ইদলিব প্রদেশে জন্মগ্রহণ করেন এবং চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত হন। তিনি এর আগে এসএসজির মানবিক ও উন্নয়নবিষয়কমন্ত্রী ছিলেন।

এদিকে, সিরিয়ার স্বাধীনতা ও ন্যায্যতার জন্য ফিলিস্তিনি সংগঠন হামাস অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X