কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পাঁয়তারা করছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবানন ও সিরিয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ইরান। প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। এখন এটাকেই সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা সেই সুযোগ লুফে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

বাশার আসাদের পতনে দুর্বল হয়ে গেছে প্রতিরোধের অক্ষ। এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে দেখছেন ইসরায়েলের সাবেক অপারেশন্স কমান্ড চিফ মেজর জেনারেল (অব.) ইসরায়েল জিভ। রোববার এ নিয়ে তিনি জেরুজালেম পোস্টকে এক সাক্ষাৎকারও দেন। তার ভাষায়, দুর্বল হয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিতে এখনই হামলা চালানোর মোক্ষম সময়।

আগামী মাসেই হোয়াইট হাউসের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এটা ইসরায়েলের জন্য দারুণ খবর। কারণ গেল কয়েক বছর বিভিন্ন সময় ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। কিন্তু এমন হয়েছে ইসরায়েল প্রস্তুত থাকলেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র। আবার দুপক্ষ যখন রাজি হয়েছে, তখন ভয় ছিল ইরানের প্রক্সিরা হামলা চালাবে।

এখন বাশার আসাদ নেই। লেবাননেও দুর্বল হয়ে পড়েছে প্রতিরোধ যোদ্ধারা। সুযোগ বুঝে যদি ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানো যায়, তাহলে মন্দ হবে না। জিভের ভাষায়, অবশ্য এ কাজ একা করতে পারবে না ইসরায়েল। এজন্য সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিতে হবে। কারণ ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানতে বিমান হামলায় ইসরায়েলের কিছু সীমাবদ্ধতা রয়েছে।

ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ৩০ হাজার পাউন্ডে বোমা রয়েছে। ওই এক বোমা দিয়েই পাহাড়ের নিচে থাকা ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু ইসরায়েলের হাতে এ ধরনের বিধ্বংসী কোনো বোমা নেই। আবার এই বোমা ফেলার মতো যুদ্ধবিমানও নেই ইসরায়েলের কাছে। তাই যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের উদ্ধার হবে না।

এখানেই থেমে থাকছেন না জিভ। প্রস্তাব দিয়েছেন স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার। সিরিয়া ভেঙে টুকরো টুকরো করলে তো আখেরে লাভ ইসরায়েলেরই। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ (সা.) কেয়ামত নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা ঘটার জন্য হলেও শাম অঞ্চলের এই ঘটনাবলি চলমান থাকবে। আর সেই নির্ধারিত দিন আসার আগে ইসরায়েলিদের বিরুদ্ধে বিজয় ঘটবে মুসলিমদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১০

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১১

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১২

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৩

দেশে আবারও ভূমিকম্প

১৪

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৫

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৭

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৯

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

২০
X