কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টায় সিরিয়ায় ইসরায়েলের ৪৮০ হামলা

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত নৌবহর। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত নৌবহর। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের কাছে মাত্র ১২ দিনের ব্যবধানে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তার পতনের পর দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৪৮০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।

বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত দুদিনে তারা দেশজুড়ে প্রায় ৪৮০ হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুতকেন্দ্রকে নিশানা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। রাতভর এ হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেন তিনি।

এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল আসাদের শাসনের পতনকে স্বাগত জানিয়েছিলেন। তিনি এটিকে ‘নতুন এবং নাটকীয় অধ্যায়’ বলে উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, সিরিয়ার সরকারের পতন হলো আমাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে আঘাতের প্রত্যক্ষ ফলাফল। অক্ষটি এখনো নিঃশেষ হয়ে যায়নি। তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম- আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করছি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিরিয়ায় বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশ ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১০

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১২

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৩

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১৫

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১৬

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৭

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৮

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৯

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

২০
X