কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ কর্মী নিচ্ছে সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী নিচ্ছে সৌদি আরব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত এক মাসে ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ সংখ্যাটি বিশ্বের যে কোনো দেশের অন্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড।

বিশাল বিশাল এবং উচ্চাভিলাষী সব মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সৌদি আরব। দেশটি তার ভিশন ২০৩০ কে সামনে রেখে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এ কারণে সেখানে ব্যাপকভাবে শ্রম চাহিদার বৃদ্ধি ঘটেছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালে রিয়াদ এক্সপোসহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমান চলাচল, রেলওয়ে এবং স্পোর্টস স্টেডিয়ামের বিশাল সব অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রয়োজনীয় শ্রম শক্তির অনেকটাই জোগান দিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবও বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়েছে। বন্ধুত্বের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, সৌদি আরবের দান করা এই মাংস ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলে এতিম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয়। ঢাকা আশা করছে, আগামী দিনেও সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X