কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

প্রতিরোধ যোদ্ধারা নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ফলে তেহরানপন্থি ‘প্রতিরোধ অক্ষ’ নিয়ে ভুল ধারণায় রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরোধ যোদ্ধা তথা হিজবুল্লাহ নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, সিরিয়ার দীর্ঘদিনের প্রতাপশালী ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে তেহরান-সমর্থিত প্রতিরোধ অক্ষ ভেঙে গেছে বলে মনে করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল।

টেলিভিশনে বক্তৃতায় তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতির আলোকে ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং আমেরিকা অপরাধ করছে। কেউ কেউ তাদের অপরাধে সহায়তা করে আসছে। ফলে তারা ভাবছে যে প্রতিরোধ অক্ষ শেষ হয়ে গেছে। আসলে তারা সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছে।

খামেনি বলেন, আসাদ সরকারকে উৎখাতের কারণে ইরান দুর্বল হবে না।

খামেনিও জোর দিয়ে বলেছেন যে, আল-আসাদের উৎখাত ইরানকে দুর্বল করবে না। ইহুদিবাদীদের ধারণা, তারা সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহ বাহিনীকে ঘিরে ফেলতে পারবে। এভাবে করে তাদের নির্মূল করা সম্ভব হবে। কিন্তু বাসবতা হলো ইসরায়েলই নির্মূল হবে।

উল্লেখ্য, বাবা হাফিজ আল বাশারের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন-পীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল।

কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষরক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র ৩টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় মাতৃভূমিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X