কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান। ছবি : সংগৃহীত

ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। সোমবার তিনি এজন্য নিজের পদ থেকে পদত্যাগ করেন।

ইসরায়েলি সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর (সামরিক বাহিনীর) ব্যর্থতার জন্য আমার দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ মার্চ থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েল সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দি করে। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েল।

১৫ মাস ধরে ইসরায়েলের টানা হামলা অপরাধী-নিরপরাধ বিচার করেনি। ৪৬ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। এই নির্মমতা বন্ধে পৃথিবীব্যাপী জনমত সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

তবে যুদ্ধবিরতিতে অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভায়ও ক্ষোভ দেখা গেছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি ইস্যুতে পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে যুদ্ধবিরতির পক্ষেও ইসরায়েলে মিছিল হয়েছে। ইসরায়েলি-ফিলিস্তিনি নির্বিশেষে মানুষ চাইছে শান্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১০

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১১

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১২

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৩

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৪

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৬

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৭

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৮

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৯

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

২০
X