কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১০:৫৭ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

৭ বছর পর সৌদি আরবে দূতাবাস খুলল ইরান

৭ বছর পর সৌদি আরবে দূতাবাস খুলল ইরান

সৌদি আরবে আবারও আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইরান। সাত বছর পর গতকাল মঙ্গলবার (৬ জুন) দেশটিতে দূতাবাস চালু করে ইরানি কর্তৃপক্ষ।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কয়েক ডজন কূটনীতিক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানের কনস্যুলারবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিকডেলি বলেন, ‘ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতি অর্জনের জন্য এ অঞ্চল (মধ্যপ্রাচ্য) বৃহত্তর সহযোগিতা ও অভিন্নতার দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

দীর্ঘদিনের বিরোধের পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আবার স্থাপনে ঐকমত্যে পৌঁছে ইরান ও সৌদি আরব। এ নিয়ে চীনে চুক্তি স্বাক্ষরের কয়েক মাসের মাথায় সৌদি আরবে দূতাবাস খুলল ইরান।

সৌদি আরব সুন্নি মুসলিমপ্রধান দেশ। অন্যদিকে ইরান বৃহত্তম শিয়া মুসলিম দেশ। সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে তেহরানে সৌতি দূতাবাস এবং দ্বিতীয় শহর মাশহাদের কনস্যুলেটে হামলা হয়। এ ঘটনার পর ২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব।

চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগার আগ পর্যন্ত দুই দেশই মধ্যপ্রাচ্যজুড়ে বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X