কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

মেনিনজাইটিসের টিকা নিয়ে ওমরাহ পালনের নির্দেশনা প্রত্যাহার

পবিত্র কাবাঘর প্রাঙ্গণে হজ ও ওমরাহকারীরা। পুরোনো ছবি
পবিত্র কাবাঘর প্রাঙ্গণে হজ ও ওমরাহকারীরা। পুরোনো ছবি

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা নেওয়া সংক্রান্ত আগের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক নতুন বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। খবর খালিজ টাইমসের।

যারা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান, তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) বাধ্যতামূলক। বাংলাদেশি হজযাত্রীদের এই টিকা বিনামূল্যে সরবরাহ করে ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার ওমরাহ বা ভিজিট ভিসায়ও এই টিকা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি। ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।

জানুয়ারির শেষ দিকে সৌদির আলোকে নির্দেশনা দেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এতে বলা হয়, এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না।

এদিকে কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X