কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ংকর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। নতুন এ ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান, এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এটিকে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করা হয়েছে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, ‘অপারেশন ভালফজর-৮’-এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির ওপর জোর দেন তাইসিনি। এ আঞ্চলিক পানিসীমায় যে কোনো হুমকির বিষয়ে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ইরানের পানিসীমায় কোনো বিদেশি শক্তি যাতে প্রবেশ না করতে পারে সেজন্য নৌবাহিনী ও আইআরজিসি একসঙ্গে রয়েছে।

বক্তব্যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করেন তাংসিরি। তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X