কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ভিসা বাতিলের পরও আমিরাতে কতদিন থাকা যায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মসংস্থান ভিসা বাতিল হওয়ার পর বিদেশিদের জন্য গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) রয়েছে। এর মধ্যে বিদেশিরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা দেশ ছেড়ে যেতে পারেন। সাধারণত এই গ্রেস পিরিয়ড ৩০-১৮০ দিন পর্যন্ত হতে পারে। তবে তা ভিসার ধরন ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করে।

কর্মসংস্থান ভিসা বাতিল হলে নিয়োগকর্তা মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। একবার ভিসা বাতিল হলে নতুন ভিসার জন্য আবেদন করা যাবে। গ্রেস পিরিয়ডে তারা নতুন চাকরি খুঁজতে পারেন, পারিবারিক স্পন্সরশিপে ভিসা নিতে পারেন অথবা সেল্ফ-স্পন্সরড ভিসার জন্য আবেদন করতে পারেন।

গ্রেস পিরিয়ডের সময়সীমা সাধারণত ৩০-৯০ দিন। কিছু বিশেষ ভিসার জন্য ১৮০ দিন পর্যন্ত সময় দেওয়া হয়। গোল্ডেন ও গ্রিন ভিসা হোল্ডার, শিক্ষার্থী ও ইউএই নাগরিকের পরিবার এ সময় পেতে পারে। ফ্রি জোনে ভিসা বাতিলের দিন থেকেই গ্রেস পিরিয়ড শুরু হয়। আর মেইনল্যান্ডে শুরু হয় শ্রম কার্ড বাতিল হওয়ার দিন থেকেই।

গ্রেস পিরিয়ড শেষে ইউএই ত্যাগ না করলে বা স্ট্যাটাস পরিবর্তন না করলে অতিরিক্ত ৫০ দিরহাম জরিমানা লাগবে। এ ক্ষেত্রে আইডেন্টিটি ও সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির (আইসিপি) পোর্টালের মাধ্যমে গ্রেস পিরিয়ড চেক করা ও সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X