কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হিসাবে ভুল আছে, হুঁশিয়ারি এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সৌদিআরব, মিসর, জর্দানসহ আরব দেশগুলো এর প্রতিবাদ জানিয়েছে। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে।

এর আগে ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলার যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আপত্তি জানিয়েছিল আঙ্কারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। ইসরায়েলের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে সংঘাত আরও বাড়বে। তিনি আরও বলেন, গত ১৯ জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংবাদ পেয়েছি, ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি।

এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছে তারা।

পাঁচটি গণমাধ্যম সূত্র এএফপিকে জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন। এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা।

মিসরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X