কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

ফের গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

চুক্তি অনুযায়ী ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার যোদ্ধা হামাস আর কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসবে না। এ ঘোষণা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ওই বন্দিদের মুক্তির ব্যাপারে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি। ফলে ৬২০ বন্দির ভাগ্যের ওপর যুদ্ধবিরতির স্থায়িত্ব অনেকটা নির্ভর করছে।

এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তখন ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে বন্দি বিনিময় স্থগিত করে হামাস। এতে ক্ষিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা নেতারা। নির্ধারিত সময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে হামাসকে আলটিমেটাম দেন ট্রাম্প। সে সঙ্গে গাজায় সেনাদের প্রস্তুতির নির্দেশ দেন নেতানিয়াহু। অব্যাহত চাপের মুখে ওই দফায় জিম্মি মুক্তি দিয়ে হামলার শঙ্কা প্রশমিত করতে বাধ্য হয় হামাস।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, ‘সব বিকল্প খোলা রয়েছে। নেতানিয়াহু যদি আরও চার মৃতদেহ গ্রহণ করেন, তবে তিনি কি চুক্তি অনুযায়ী ৬২০ বন্দিসহ সব বন্দিকে মুক্তি দেবেন? নাকি তিনি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? ইসরায়েল নির্ধারিত ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আর কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসব না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘ইচ্ছাকৃতভাবে নষ্ট করছেন’ বলে অভিযোগ করেন হামাসের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে, আমাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ ৬২০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে চুক্তি ভেস্তে দিচ্ছেন এবং ফের যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করছেন।’

গত শনিবার ছয় ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল হঠাৎ করে সেই মুক্তির সিদ্ধান্ত স্থগিত করে। রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাস আমাদের জিম্মিদের অপপ্রচারের কাজে ব্যবহার করছে। তারা যেভাবে বন্দিদের মুক্তির অনুষ্ঠান করছে, তা আমাদের জিম্মিদের জন্য অপমানজনক। গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ও ইসরায়েল একাধিক বন্দিবিনিময় করেছে; কিন্তু বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হতে চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১০

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১১

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৩

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৭

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৮

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৯

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

২০
X