কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নিরাপত্তাপ্রধান বরখাস্ত

শিন বেতের প্রধান রোনেন বার। ছবি : সংগৃহীত
শিন বেতের প্রধান রোনেন বার। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করা হয়। খবর বিবিসির।

এ আদেশ অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করে। বৈঠকে রোনেন বারকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার অনুমোদন দেওয়া হয়। ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান হিসেবে তার কর্মজীবন শেষ হচ্ছে। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য দেশের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হন তিনি।

বৈঠকের আগে নেতানিয়াহু তার সরকারের সদস্যদের কাছে একটি চিঠি পাঠান। সেখানে প্রধানমন্ত্রী এবং বারের মধ্যে পেশাদার এবং ব্যক্তিগত আস্থার ক্রমাগত ক্ষতি উল্লেখ করা হয়। এ ছাড়া বারের অদক্ষতা এবং ব্যর্থতার বর্ণনাও তাতে সংযুক্ত ছিল। এ জন্য তার চাকরির মেয়াদ এপ্রিলে শেষ করার প্রস্তাব করা হয়।

এর আগে নেতানিয়াহু রোববার একটি ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার ইচ্ছার কথা ঘোষণা করেন। দুই ব্যক্তির মধ্যে চলমান অবিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। অপরদিকে বার তাকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাও নেতানিয়াহুর এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তি দিয়েছেন, বরখাস্তের আদেশ মূল্যায়ন না করা পর্যন্ত বারকে চাকরিচ্যুত করা যাবে না। তবে গালি বাহারভকে নেতানিয়াহু তেমন পাত্তা দেন না। নেতানিয়াহুর কট্টর সমালোচক হওয়ায় গালি বাহারভ গাজা যুদ্ধ শুরুর পর থেকে কোণঠাসা। বর্তমানে তিনি নিজেও বরখাস্তের শঙ্কার মুখোমুখি।

শিন বেট হলো ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যক্রম এবং সদস্যপদ রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে ঘনিষ্ঠভাবে রক্ষিত। গাজা যুদ্ধে সফলতায় শিন বেটের বেশ ভূমিকা রয়েছে। বিশেষ করে হামাস নেতাদের চিহ্নিত এবং অবস্থান শনাক্তে সংস্থাটির সাফল্য অভূতপূর্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X