কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা সৌদির

পবিত্র কাবায় তাওয়াফরত মুসল্লিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত মুসল্লিরা। ছবি : সংগৃহীত

হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, ২০২৫ সালের হজ পালনে অংশগ্রহণকারী সব হাজিকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নাগরিক এবং বিদেশি সব হজযাত্রীর এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সব হাজির নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। এছাড়াও সাধারণ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, হাজিদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১০

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১১

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১২

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৫

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৬

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৭

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১৮

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৯

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

২০
X