কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

গাজার বেইট লাহিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার বেইট লাহিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) ইসরায়েলি হামলায় তারা নিহত হন। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৪৭৬ জন ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। একই সময় বহু হতাহত হয়েছে। ইসরায়েলি বাধায় তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না।

এর আগে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আহত হওয়া আরও ১৮৩ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে নতুন করে বুধবার কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

এর আগে ঈদের দ্বিতীয় দিনেও ব্যাপক হামলা হয়েছে। ওই দিন ৮০ ফিলিস্তিনি নিহত হন। ঈদের মতো বিশ্ব সমাদৃত উৎসবেও গাজায় ইসরায়েলি হামলা না থামায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানানো হয়, ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিয়ে কিছু এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যেসব স্থানে লড়াই চলছিল, সেখান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে। আমাদের লক্ষ্য গাজা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করা এবং নিরাপত্তার স্বার্থে কিছু এলাকা দখলে নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X