কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান

বিশ্ব মানচিত্রে মুসলিমপ্রধান দেশগুলোকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে । ছবি : সংগৃহীত
বিশ্ব মানচিত্রে মুসলিমপ্রধান দেশগুলোকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে । ছবি : সংগৃহীত

বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শত্রু শক্তিই মুসলিম দেশগুলোর ওপর জুলুম বা হামলা চালাতে পারবে না—এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (৪ এপ্রিল) ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলো যদি সত্যিকারের ঐক্য গড়ে তোলে, তাহলে কোনো সাম্রাজ্যবাদী শক্তিই মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন চালাতে পারবে না।

ফোনালাপে মাহদি আল-মাসহাতও ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এবং ঐক্যের বার্তা দিয়েছে ইরান ও ইয়েমেন।

এদিকে, সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রাশিয়া ও চীন, ইরানের পক্ষে অবস্থান নিয়ে বলেছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার।

যুক্তরাষ্ট্রও পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আবারো আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন কূটনৈতিকভাবে মুসলিম ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থন—দুটোকেই শক্তিশালী করার পথে এগোচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X