শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি আলোচনার আগে পার্শ্ববৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বললেন, মুসলিম বিশ্বকে একসঙ্গে এগোতে হবে।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিমের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

এ সময় তারা বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন : দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রসারণের জন্য ইসরায়েলের ‘বিপজ্জনক প্রকল্প’ রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি। এছাড়া ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয়।

কূটনৈতিক মহল বলছে, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগিয়ে গেলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে। এটি দাঁড়িয়ে থাকবে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজার ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরুর পর মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X