কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ
গাজায় বর্বরতা

মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে

রোববার মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত
রোববার মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। রোববার মরক্কোর রাজধানী রাবাতসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা বিগত কয়েক মাসের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় গণআন্দোলনের রূপ নেয়। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীরা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাবাতের রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন, হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পোস্টার প্রদর্শন করেন।

গত মাসে ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ ঘরছাড়া হয়েছেন। এই আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছেন মরক্কোর নাগরিকরা।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ১ লাখ ১৫ হাজার আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ছাড়াও ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠনের পরিকল্পনার’, বিরোধিতাও করেন। এই প্রস্তাবকে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো ‘জাতিগত নির্মূল’ হিসেবে অভিহিত করেছে।

এছাড়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর প্রশাসনের দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

১০

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

১১

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

১২

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১৩

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১৪

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৭

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৮

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৯

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

২০
X