কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ

ইসরায়েলে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইসরায়েলে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন নাগরিকরা।

সোমবার ( ০৭ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামলার দেড় বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা গাজায় আটক থাকা ৫৯ জিম্মির ছবি প্রদর্শন করেন।

৭ অক্টোবর নিহত তামির আদারের ভাতিজা এরেজ আদার প্রধানমন্ত্রীকে একসঙ্গে সব জিম্মি মুক্তির চুক্তি করতে আহ্বান জানান। তিনি বলেন, এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেঁচে থাকাদের পুনর্বাসন ও মৃতদের সমাহিত করার জন্য সবার ফিরে আসা প্রয়োজন, যাতে আমরা এখানে একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারি।

জিম্মি এদান আলেকজান্ডারের দাদি ভার্দা বেন বারুক নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, আপনি এখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন। সেখানে বসেই সবার মুক্তির চুক্তি শেষ করুন। আমরা এটাই আশা করছি।

জিম্মি অবস্থায় নিহত কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প- দয়া করুন। দেড় বছর পার হয়েছে। এখন কেবল একটি শব্দই বলার আছে- যথেষ্ট হয়েছে, এই দুঃস্বপ্নের অবসান হোক। তিনি বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বেঁচে থাকা জিম্মিদের জীবন ঝুঁকিতে থাকবে।

নেতানিয়াহুর পাশাপাশি মন্ত্রিসভার অন্য সদস্যদের বাসার বাইরেও একই ধরনের বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। জিম্মি মুক্তির আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। নেতানিয়াহু ও তার সরকারের সমালোচকরা অভিযোগ করছেন, রাজনৈতিক অনীহার কারণে জিম্মি মুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১১

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১২

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৩

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৫

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৬

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৭

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৮

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৯

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

২০
X