কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাকে ছাড়িয়ে নিন’, ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

হামাসের হাতে জিম্মি মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান অ্যালেক্সান্ডার ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য বলে দাবি করেন। ছবি : সংগৃহীত
হামাসের হাতে জিম্মি মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান অ্যালেক্সান্ডার ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য বলে দাবি করেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ গড়িয়েছে ১৮ মাসে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়ানক হামলা এবং গাজার বিভিন্ন এলাকা দখল করে যাচ্ছে ইসরায়েলের সেনারা।

এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক এক ইসরায়েলি সেনার আবেগঘন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি মুক্তির আকুতি জানাচ্ছেন।

স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) ভিডিওটি প্রকাশ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি তারিখবিহীন হলেও তাতে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে এডান অ্যালেক্সান্ডার হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি একজন মার্কিন-ইসরায়েলি নাগরিক এবং ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য বলে দাবি করেন।

ভিডিওবার্তায় অ্যালেক্সান্ডার বলেন, গাজায় আমাকে ৫৫১ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে। তিনি আরও জানতে চান, কেন এখনো তার বন্দিত্বের অবসান ঘটেনি। সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়ে তিনি বলেন, আমাকে ছাড়িয়ে নিন।

ভিডিওটি প্রকাশিত হয়েছে ইহুদি ধর্মীয় উৎসব পাসওভার শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। ভিডিওটি দেখার পর ওই ব্যক্তিকে শনাক্ত করেছে তার পরিবার। তারা এক বিবৃতিতে জানায়, অ্যালেক্সান্ডারসহ গাজায় আটক আরও ৫৮ জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত মুক্তির কোনো উৎসব আমাদের জন্য অর্থবহ নয়।

প্রসঙ্গত, পাসওভার উৎসব মূলত ইহুদি ধর্মমতে দাসত্ব থেকে মুক্তি ও স্বাধীনতা উদযাপনের প্রতীক। ঠিক এমন এক উপলক্ষে জিম্মি এক ব্যক্তির ভিডিও প্রকাশকে কৌশলী বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, এর আগেও হামাস বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিরা মুক্তির আহ্বান জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এসব ভিডিওকে হামাসের প্রচার কৌশল বা ‘প্রোপাগান্ডা’ বলে উল্লেখ করে আসছেন। তাদের দাবি, এসব ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সরকারকে জনমতের চাপে ফেলানো।

চলতি সংঘাতে গত বছর ১৯ জানুয়ারি একবার যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু পরবর্তীতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না করে কেবল যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি হামাস। এতে ফের উত্তপ্ত হয়ে ওঠে গাজা পরিস্থিতি, শুরু হয় নতুন করে ইসরায়েলের স্থল ও বিমান হামলা।

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা পুরোপুরি অসামরিকীকরণ এবং সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে হামাস জানিয়েছে, যুদ্ধের স্থায়ী সমাপ্তি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না, অস্ত্র ত্যাগের প্রশ্নও উঠবে না।

গাজা সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১০

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১১

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১২

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৩

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৪

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৬

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৭

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৮

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৯

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

২০
X