কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেওয়া শোকবার্তা সরিয়ে নিল ইসরায়েল

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত
পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিল। সেই পোস্ট মুছে ফেলেছে তারা।

বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে। মন্ত্রণালয় এক্স অ্যাকাউন্টে লিখেছিল, ‘পোপ ফ্রান্সিস, শান্তিতে বিশ্রাম নিন। তার স্মৃতি আশীর্বাদ হোক।’

কিন্তু পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে সেটি সরিয়ে নেওয়া হয় এবং বিশ্বজুড়ে কূটনৈতিক মিশনগুলোকে অনুরূপ পোস্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ জারি করে ইসরায়েল। শুধু তাই নয়, ভ্যাটিকান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলি কূটনীতিকদের।

ইসরায়েলি কূটনীতিকরা এই সিদ্ধান্ত এবং এর ফলে সৃষ্ট ক্ষতির প্রতি ক্ষুব্ধ। একজন কূটনীতিক ওয়াইনেটকে বলেছেন, আমরা কোনো ব্যাখ্যা পাইনি। কেবল মুছে ফেলার জন্য একটি স্পষ্ট নির্দেশ পেয়েছি। যখন আমরা জিজ্ঞাসা করি, তখন আমাদের বলা হয়েছিল যে বিষয়টি পর্যালোচনাধীন। এটি আমাদের সন্তুষ্ট করতে পারেনি। অবশ্যই আমরা যাদের কাছে ইসরায়েলের প্রতিনিধিত্ব করি তাদের জনসাধারণকেও সন্তুষ্ট করেনি।

অন্য একজন বলেছেন, ‘আমরা শোকের শব্দ মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এটি খারাপ দেখাচ্ছে, খুব খারাপ।’

ধারণা করা হচ্ছে, গাজা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পোপ ফ্রান্সিসকে সম্মান জানাতে চায় না ইসরায়েল। ২০২৩ সালে ৭ অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি। পোপ এই ঘটনাকে গণহত্যার শামিল বলে মনে করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

তিনি বলেন, গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছেন? শান্তি চাই তাদের জন্য, ক্ষমা নয় যুদ্ধবাজদের জন্য।

পোপ ফ্রান্সিস কেবল ধর্মীয় নেতা নন- তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর। জীবনের শেষ মুহূর্তেও তিনি যেন একটিই কথা বলে গেলেন- ‘যুদ্ধ নয়, শান্তি’।

এ ছাড়া গাজায় বাস্তুচ্যুত খ্রিস্টানদের খোঁজ নিতেন পোপ ফ্রান্সিস। নিয়মিত ফোন করতেন গাজা শহরের হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে। গাজার চলমান সংঘাত নিয়ে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি নাটকীয় এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X