কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল

লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ছবি: সংগৃহীত
লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

খবরে বলা হয়, এই রিজার্ভ বাহিনীকে ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সাম্প্রতিককালে ইসরায়েলের রাজনৈতিক জোট টিকিয়ে রাখার চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজার ওপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X