কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজায় নিহত ৪০ ফিলিস্তিনি

বিমান হামলার পর স্থল অভিযানেও নামছে ইসরায়েল

মানবিক বিপর্যয়ে বিপর্যস্ত গাজায় ইসরায়েলের বিমান হামলার পর উদ্ধার কাজে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
মানবিক বিপর্যয়ে বিপর্যস্ত গাজায় ইসরায়েলের বিমান হামলার পর উদ্ধার কাজে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৪০ ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক।

একই সময়ে, স্থল হামলা জোরদার করতে গাজায় হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আবারও ভয়াবহ রক্তপাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি।

রোববার (৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২৫ জন। খবর আল-জাজিরা।

ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান আয়াল জমির একই দিনে ঘোষণা দিয়েছেন, গাজায় নতুন করে ব্যাপক স্থল অভিযান চালানোর জন্য তারা হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছে।

তিনি বলেন, আমরা গাজায় আমাদের অভিযান তীব্র ও সম্প্রসারিত করব। সেনারা মাটির উপর ও নিচে থাকা হামাসের সব অবকাঠামো ধ্বংস করবে।

এই ঘোষণাকে বিশ্লেষকরা দেখছেন সম্ভাব্য পূর্ণমাত্রার স্থল আগ্রাসনের পূর্বাভাস হিসেবে। এমন সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে এবং জাতিসংঘ সতর্ক করেছে যে গাজা এখন এক ‘মানবিক নরক’।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল গাজায় আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু গত মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে মতানৈক্যকে কেন্দ্র করে ফের হামলা শুরু করে তেলআবিব।

এরই ধারাবাহিকতায় ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার অভিযানে নিহত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৬ হাজার ৪৫০ জন।

এই নতুন আগ্রাসন কার্যত চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে বলে অভিযোগ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজা উপত্যকার অন্তত ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, জেনারেটর, পানি সরবরাহ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে ) একাধিক মামলা চলমান রয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

যুদ্ধের শুরুতে হামাস কর্তৃক আটক রাখা কিছু জিম্মি যুদ্ধবিরতির সময় মুক্তি পেলেও, ইসরায়েল বর্তমানে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। বরং ‘জিম্মিদের মুক্তি’ এবং ‘হামাসকে চূড়ান্তভাবে পরাজিত’ করার নামে গাজায় যুদ্ধ জোরদারের পরিকল্পনা করছে তারা।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এ পদক্ষেপ কেবল ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়কেই গভীর করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকিতে ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X