কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

চীন, যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
চীন, যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছে চীন।

মঙ্গলবার (২৪ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলেছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর চীন এ মন্তব্য করেছে।

গুও জিয়াকুন আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটি সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না; সমস্যা সমাধানের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এছাড়া গত ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এ সময় দেশটির পরমাণু স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে নিশানা করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X