কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত

বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ধহরানে একটি টর্নেডো যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রশিক্ষণ মিশনের সময় কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় যুদ্ধবিমানের ক্রু সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যুদ্ধবিমান আছড়ে পড়ে নিচে থাকা কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের ২৬ জুলাই সৌদি আরবের খামিস মুশাই এলাকায় প্রশিক্ষণ চলাকালে রয়্যাল এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন ক্রু সদস্য নিহত হয়েছিলেন।

তারও আগে গত বছরের নভেম্বর মাসে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেছিলেন, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫এস যুদ্ধবিমান। এ ঘটনায় দুই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। যান্ত্রিক ত্রুটির কারণে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X