কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাস

ইরানের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশেষ করে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে আরও ঘনিষ্ঠ হবে।

চলতি বছরের ১৭ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগেই, এপ্রিল মাসে রুশ পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন দেয়।

যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা নেই, তবে এতে উল্লেখ করা হয়েছে, উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক দৃঢ় হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইরান ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

চুক্তিতে অর্থনৈতিক খাতেও ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলা হয়েছে। বিশেষ করে আন্তঃব্যাংক লেনদেন বৃদ্ধি এবং জাতীয় মুদ্রায় বাণিজ্য প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি, ইরান এবং রুশ নেতৃত্বাধীন ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিও কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক হ্রাস পাবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আসবে।

উল্লেখ্য, রাশিয়া ও ইরান উভয়ই বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে একে অপরের কৌশলগত মিত্র হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X