কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত 

সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান আলী শামখানি। ছবি : সংগৃহীত
সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান আলী শামখানি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান আলী শামখানি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) ইরানের গণমাধ্যম আইআরআইএনএনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।

শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন এবং প্রায় এক দশক ধরে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শামখানি ইরানের কূটনীতির একজন উল্লেখযোগ্য ছিলেন এবং ওয়াশিংটন ও ইউরোপের কূটনৈতিক মহলে সুপরিচিত ছিলেন। কিন্তু ২০২৩ সালের মাঝামাঝিতে তাকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়।

এর আগে, ইরানের রাজধানীতে স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরিও নিহত হয়েছে ইসরায়েলের হামলায়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X