কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আবাসিক ভবনে সরাসরি আঘাত হানল মিসাইল

ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল। ছবি: সংগৃহীত
ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল। ছবি: সংগৃহীত

এবার মধ্য ইসরায়েলের আবাসিক ভবনে সরাসরি আঘাত হেনেছে ইরানের মিসাইল। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলের রিশন লেজিওনে আবাসিক ভবনগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলার সঠিক অবস্থান তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে চাচ্ছি না। আমাদের কাছে আরও তথ্য এলে আমরা জানাব।

অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়। শনিবারও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রাজধানী তেল আবিবের অনেক এলাকা হামলায় বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়িতে ও স্থাপনায় আঘাত লেগেছে।

ইরান বলেছে, অপরেশনটি ছিল ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি হামলার পাল্টাজবাব।

এদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। শনিবার (১৪ জুন) ভোরে অন্তত দুটি মিসাইল তেহরানের বিমানবন্দরে আঘাত হানে।

জানা গেছে, ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় মেহের নিউজ এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে, বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X