কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে ইরান?

ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন অর্থহীন হয়ে গেছে বলে জানিয়েছে ইরান। ইসরায়েল সম্প্রতি যেভাবে ইরানে হামলা চালিয়েছে, তাতে ইরান বর্তমানে এ আলোচনাকে আর গুরুত্ব দিতে পারছে না। ইরানের অভিযোগ, এই হামলায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ছিল। খবর তাসনিম সংবাদ সংস্থার।

শুক্রবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসামাইল বাগাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের আচরণের পর পরমাণু নিয়ে সংলাপের আর কোনো মানে নেই। যুক্তরাষ্ট্র একইসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা আর ইসরায়েলকে ইরানে হামলা চালানোর সুযোগ করে দিতে পরে না।’

তিনি আরও বলেন, ইসরায়েল কূটনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হতোই না।

ইরান বলছে, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিবেশ আর নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের আচরণকে ইরান অসৎ ও দ্বিচারী বলে মনে করছে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হওয়ায় পাল্টা পদক্ষেপ শুরু করেছে ইরান। দেশটি বলছে, তারা ইসরায়েলের ওপর আরও হামলা বাড়াবে।

একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছে, চাইলে ইরান এ হামলা আরও জোরালো করতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, যে দেশগুলো চাইবে ইসরায়েলকে রক্ষা করতে, তাদের ঘাঁটিতেও হামলা হতে পারে।

কালবেলা/এএএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X