কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

কী হতে চলেছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে?

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জি৭ শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসছেন। সেখানে দুজন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন।

ফক্স নিউজের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান পুনর্বিন্যাস করেছে। যাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে তা মোকাবিলা করা যায়।

হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিতব্য বৈঠকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হেগসেথ। তবে ফক্স নিউজে বলেছেন, এই পদক্ষেপগুলো (সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস) আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি বলেছেন, ইসরায়েল এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে কাজ করছেন।

ফক্স নিউজের জেসি ওয়াটার্স প্রাইমটাইম শো-তে হেগসেথকে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প কি এখনও ইরানের সাথে পারমাণবিক চুক্তির জন্য চেষ্টা করছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘অবশ্যই’।

হেগসেথ বলেন, আমরা এই অঞ্চলে প্রতিরক্ষামূলকভাবে প্রস্তুত আছি; যাতে শান্তি চুক্তির জন্য দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। এবং আমরা অবশ্যই আশা করি এটিই এখানে ঘটবে।

হেগসেথ জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করতে তিনি হোয়াইট হাউস সিচুয়েশন রুমে যাচ্ছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জি৭ শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসছেন।

প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X