কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে পাতাল রেলস্টেশনে ইসরায়েলিরা

পাতাল রেলস্টেশনে ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত
পাতাল রেলস্টেশনে ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির এ হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের হামলার ভয়ে পাতাল রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন ইসরায়েলিরা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলিদের পাতাল রেলস্টেশনে আশ্রয় নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় সতর্কতামূলক সাইরেনের কারণে বারবার ইসরায়েলিরা হামলার আশ্রয়স্থলে ছুটে যাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলোর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রয়টার্স প্রতিবেদনে বেশকিছু ছবি সংযুক্ত করেছে। এসব ছবিতে দেখা গেছে, তেল আবিবের কাছে রামাত গানে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে মানুষ একটি ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অ্যারো ইন্টারসেপ্টরের মজুত কমে যাচ্ছে। এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে অবগত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল, সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X