কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ঐক্যের মাধ্যমে এই কঠিন সময় কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় এ কথা বলেন তিনি।

পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের প্রতি ধৈর্য ও নিষ্ঠা বজায় রেখে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

তিনি লেখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠব।

এদিকেইরান-ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠছে। ৭ দিনের এ সংঘাতে দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে। অন্যদিকে ইরানও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালাচ্ছে পাল্টা হামলা।

বৃহস্পতিবার ভোরে চালানো ইরানের সর্বশেষ হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এই হামলায় তেলআবিবের একটি হাসপাতালসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলা ছিল এ কয়দিনের মধ্যে সবচেয়ে ব্যাপক। এদিন হতাহতের সংখ্যা অন্য সব হিসাবকে ছাড়িয়ে গেছে। অন্তত ১৩৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করে বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে।

এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি। আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে।

তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এ ছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X