কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে যুদ্ধ বন্ধ হবে, জানাল ইরান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতার কথা জানিয়েছে বিভিন্ন দেশ। তবে এ যুদ্ধ কিভাবে বন্ধ হবে তা জানিয়েছে ইরান।

শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের ‘নিঃশর্ত সমাপ্তি’ই বর্তমান পরিস্থিতিতে আরোপিত যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি লেখেন, আমরা সব সময় শান্তি ও স্থিতির পথ অনুসরণ করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই আরোপিত যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হচ্ছে শত্রুর আগ্রাসনের নিঃশর্ত সমাপ্তি এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিকতা চিরতরে বন্ধের নিশ্চয়তা।

তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হয়, তাহলে ইরান এমন কঠোর জবাব দেবে, যা আগ্রাসনকারীদের অনুতপ্ত করবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ শুরু করে। দেশটি ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ বহু মানুষ শহীদ হন।

এর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ২০ জুন পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর অংশ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর মোট ১৬টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X