বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে বোঝাতে চীনের দারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন হামলার পর ইরান তার কৌশলগত অস্ত্র প্রয়োগ করতে পারে। এ ভয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চীনের দারস্থ হচ্ছে। খবর রয়টার্সের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এমন আহ্বান এলো।

ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্টিরোমো প্রোগ্রামে রুবিও এ মন্তব্য করেন। অপরদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস প্রবাহিত হয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা রুবিও বলেন, আমি বেইজিংয়ের সরকারকে এ বিষয়ে তাদের (ইরানের) সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করছি। কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভর করে।

তিনি আরও বলেন, যদি ইরান তা বন্ধ করে তবে এটি আরেকটি ভয়ংক ভুল হবে। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। আমাদের কাছে এর মোকাবিলার বিকল্প রয়েছে। তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত। এটি আমাদের অর্থনীতির তুলনায় অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে।

রুবিও বলেন, প্রণালী বন্ধ করার পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি করবে। যা যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ার দাবি রাখবে।

রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৪টি বাংকার-বাস্টার বোমা, দুই ডজনের বেশি টমাহক মিসাইল এবং ১২৫টির বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এদিকে তেহরান নিজেকে রক্ষায় সব কিছু করার অঙ্গীকার করেছে। তবে রুবিও রোববার প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে খারাপ ভুল।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X