কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকেই আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে।

সোমবার (২৩ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে, সেটি থেকে বড় ধরনের বিপর্যয়ে ঠেকাতে জোরাল চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন।

এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই বিনা উসকানিতে চালানো আগ্রাসন। এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই।’

পুতিন আরও বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি। আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয়।

বৈঠকে পুতিন আরাগচিকে বলেন, আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংকটময় সময়ে আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে—কীভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়।

উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাগচি বলেন, ‘রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে।’

তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X